Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় ফুটবল খেলতে গিয়ে অসুস্থ, হাসপাতালে মিলল না চিকিৎসক! বেঘোরে মৃত্যু সাংসদের

ফুটবল খেলতে গিয়ে অসুস্থ, হাসপাতালে মিলল না চিকিৎসক! বেঘোরে মৃত্যু সাংসদের

ফুটবল খেলতে গিয়ে অসুস্থ, হাসপাতালে মিলল না চিকিৎসক! বেঘোরে মৃত্যু সাংসদের

স্যন্দন ডিজিটেল ডেস্ক ২০ ফেব্রুয়ারি : তিনি সাংসদ। দেশে সর্বোচ্চ স্তরের সুযোগ সুবিধা যারা পান, তাঁদের অন্যতম। অথচ তাঁরই মৃত্যু হল চিকিৎসার অভাবে। বৃহস্পতিবার ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শিলংয়ের সাংসদ রিকি এজে সিঙ্গকন । হাসপাতালে চিকিৎসক না মেলায় প্রাথমিক চিকিৎসা পাননি তিনি। পরে মৃত্যু হয়। জনপ্রিয় সাংসদের মৃত্যুতে শোকের ছায়া মেঘালয়ের রাজনীতিতে।

রিকি এজে সিঙ্গকন গত কয়েক বছরে মেঘালয়ের রাজনীতির অন্যতম জনপ্রিয় নাম। ২০২৪ সালে খানিকটা চমকপ্রদভাবে তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা ভিনসেন্ট পালাকে প্রায় পৌনে চার লক্ষ ভোটে হারিয়ে সংসদে গিয়েছেন। বৃহস্পতিবার শিলংয়ের মালওয়াই মাওইংয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন ৫৪ বছরের সাংসদ। খেলতে খেলতে আচমকা লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় মাওইং কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কোনও চিকিৎসক সেসময় উপস্থিত ছিলেন না। ফলে প্রাথমিক চিকিৎসাও পাননি। ‘

সেখান থেকে ‘উন্নত চিকিৎসা’র জন্য পাঠানো হয় জাইওয়াও ডা. এইচ গর্ডন রবার্টস হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা চেষ্টা করলেও ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ভর্তি করানোর কিছুক্ষণ পরই মৃত্যু হয় তাঁর।

প্রত্যাশামতোই সাংসদের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন তাঁর অনুগামীরা। তাঁদের প্রশ্ন, সাংসদই যেখানে ন্যূনতম চিকিৎসা পাচ্ছেন না, সেখানে আমজনতার কী অবস্থা হবে? শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তিনি বলছেন, “রিকি এজে সিঙ্গকন অনুগত রাজনৈতিক কর্মী। তাঁর পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।” শোকপ্রকাশ করেছেন অন্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha