Saturday, February 14, 2026
বাড়িজাতীয়এয়ারপোর্ট নয়, জাতীয় সড়কে নামল মোদির ‘হারকিউলিস’ বিমান, চিনকে চমকে ইতিহাস প্রধানমন্ত্রীর

এয়ারপোর্ট নয়, জাতীয় সড়কে নামল মোদির ‘হারকিউলিস’ বিমান, চিনকে চমকে ইতিহাস প্রধানমন্ত্রীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৪ ফেব্রুয়ারি : ‘এয়ারপোর্ট পে নেহি, সড়ক পে ল্যান্ড কারেঙ্গে’- এমনটাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কথাই রাখলেন তিনি। শনিবার অসমের ৩৭ নম্বর জাতীয় সড়কে অবতরণ করল মোদির হারকিউলিস বিমান।

এদিন সকালে অসমের চাবুয়া বিমানঘাঁটি থেকে বায়ুসেনার সি১৩০-জে হারকিউলিস বিমান সওয়ার হন মোদি। রওনা দেন ডিব্রুগড়ের মোরানের উদ্দেশে। মোরানে ৩৭ নম্বর জাতীয় সড়কের উপর নির্মিত হয়েছে উত্তর-পূর্ব ভারতের প্রথম জরুরি অবতরণ পথ (এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি)। সেখানেই এখানেই অবতরণ করে মোদির বিমান। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে জাতীয় সড়কে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করলেন মোদি। এখান থেকেই গুয়াহাটির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

মোরানে প্রধানমন্ত্রীর পৌঁছনোর পরই বায়ুসেনার বিশেষ প্রদর্শনী শুরু হয়। যোগ দেয় তেজাস, সুখোই, রাফালে মতো একাধিক যুদ্ধবিমান। মোদি জানিয়েছেন, আপৎকালীন পরিস্থিতিতে এই জরুরি অবতরণ পথটি গুরুত্বপূ্র্ণ ভূমিকা পালন করবে। মোরানের এই জরুরি অবতরণ পথটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এই পথটি যুদ্ধ এবং পরিবহণ দুই প্রকারের বিমানই ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা, পণ্য সরবরাহ এবং দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা আরও জোরদার হবে। শুধু তা-ই নয়, বিশেষ পরিস্থিতিতে ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসাবেও এই অবতরণ পথটি কাজ করবে বলে জানা গিয়েছে। মোরানের এই জরুরি অবতরণ পথটি সর্বোচ্চ ৪০ টন ওজনের সামরিক বিমান এবং ৭৪ টন ওজনের অসামরিক বিমান ওঠানামা করতে পারবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য