Saturday, February 7, 2026
বাড়িবিশ্ব সংবাদপশ্চিম তীরে ফিলিস্তিনির গুলিতে ইসরায়েলি সেনা নিহত

পশ্চিম তীরে ফিলিস্তিনির গুলিতে ইসরায়েলি সেনা নিহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৭ জুলাই: শ্চিম তীরে অবৈধ এক বসতির কাছে এক ফিলিস্তিনির গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পাল্টা হামলায় ওই বন্দুকধারীকেও হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।বৃহস্পতিবার এসব ঘটেছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী ও ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের ওপর হামলার দায় স্বীকার করেছে। এই হামলা জেনিনে চালানো ইসরায়েলের দুইদিনের অভিযানের প্রতিক্রিয়া, বলেছে তারা। হামলাকারী ফিলিস্তিনির নাম আহমাদ ইয়াসিন হিলাল গেইতান, তার বাড়ি পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমাংশের কিবিয়া গ্রামে, জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।ইসরায়েলি সেনাবাহিনী বলছে, পশ্চিম তীরের কেদুমিম বসতির কাছে সন্দেহজনক মনে হওয়া একটি গাড়ি থামানোর পর সেটিতে থাকা বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে ঘটনাস্থলেই এক সৈন্য মারা যায়।

হামলাকারী তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালালেও তাকে অনুসরণ করে শেষ পর্যন্ত ‘নিস্ক্রিয়’ করা হয়, বলেছে তারা।যে স্থানে ইসরায়েলি ওই সেনা নিহত হয়েছে তার কাছেই ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালের স্মতরিচের বাস। কট্টরপন্থি এ নেতা পশ্চিম তীরে বসতি স্থাপন কার্যক্রম দেখভালের দায়িত্বে আছেন।অধিকৃত অঞ্চলে স্থাপিত এসব বসতি আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবেই বিবেচিত হয়ে আসছে।ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী হিসেবে সুপরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরেও তাদের শক্তি বাড়ছে।বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের ওপর হামলাটি তাদেরই এক সদস্য করেছে বলেও দাবি তাদের।“শত্রুদের জানা উচিত, জেনিনে তাদের হত্যাযজ্ঞ আমাদের লোকজনের প্রতিরোধের আকাঙ্ক্ষা এবং মুক্তি না পাওয়া পর্যন্ত লড়াইয়ের জেদকে আরও তীব্রতরই করেছে,” বলেছে তারা।জেনিনের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে কয়েকদিন আগে স্থল ও আকাশপথে চালানো ইসরায়েলি অভিযানে তিন শিশুসহ ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই অভিযানে এক ইসরায়েলি সেনাও নিহত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য