Wednesday, November 25, 2026
বাড়ি বিশ্ব সংবাদ খুলনায় খুন আওয়ামি নেতা, শ্রমিক বিক্ষোভে বন্ধ কারখানা, পরিস্থিতি হাতের বাইরে ‘ত্রস্ত’ তারেকের?

খুলনায় খুন আওয়ামি নেতা, শ্রমিক বিক্ষোভে বন্ধ কারখানা, পরিস্থিতি হাতের বাইরে ‘ত্রস্ত’ তারেকের?

খুলনায় খুন আওয়ামি নেতা, শ্রমিক বিক্ষোভে বন্ধ  কারখানা, পরিস্থিতি হাতের বাইরে ‘ত্রস্ত’ তারেকের?

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৫ : মালিকপক্ষ ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি দিতে রাজি। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজীপুর কারখানার পোশাকশ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যদিও মালিকদের অভিযোগ, আন্দোলনের নামে হামলা ও ভাঙচুর করে হচ্ছে। অন্যদিকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চল। গাজিপুর ও সাভার মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে ৮৭টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


গাজিপুরের শ্রীপুর শিল্পাঞ্চলে বুধবার শ্রমিকদের হামলা ও ভাঙচুরের কারণে অন্তত ২০টি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। গাজীপুর শিল্প পুলিশ সুপার মহম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।


উল্লেখ্য, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। মঙ্গলবার রাত ২টো পর্যন্ত চলা বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ভোটাভুটির মাধ্যমে নতুন এই মজুরি চূড়ান্ত করা হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রতিনিধি জানান, দুই পক্ষের প্রতিনিধিদের প্রস্তাবে ঐকমত্য না হওয়ায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। এতে বোর্ডের ছয়জন সদস্য অংশ নেন। প্রত্যেকে তাঁদের প্রস্তাব লিখে জমা দেন। পরে তা খুলে ভোট গণনা করা হয়।


বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। বাবুল আখতার বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে।


পোশাক খাতে টানা অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চল। বুধবার সকালে ক্ষুব্ধ পোশাক শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এই সময় কয়েকটি কারখানার সামনে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সকাল নয়টার দিকে হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় ঘটে।


এদিকে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনের আবহে অশান্তি অব্যাহত। খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে পৃথক ৫টি স্থানে গুলি চলে। মঙ্গলবার বেলা ১১টা থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটেছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রাত ৮টায় নগরীর দৌলতপুর কল্পতরু মার্কেট এলাকায় দুষ্কৃতীদের গুলিতে শেখ আবদুল হালিম (৪৫) নিহত হয়েছেন। নিহত আবদুল হালিম নগরীর দৌলতপুর থানার দেয়ানা ৪নং ওয়ার্ড আওয়ামি লিগের সাংগঠনিক সম্পাদক।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha