Wednesday, September 2, 2026
বাড়ি রাজ্য ৪০ লক্ষ টাকার নেশা সামগ্রী সহ আটক যুবক

৪০ লক্ষ টাকার নেশা সামগ্রী সহ আটক যুবক

৪০ লক্ষ টাকার নেশা সামগ্রী সহ আটক যুবক

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আটক করল কাঞ্চনপুর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর মহকুমার পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথের নেতৃত্বে কাঞ্চনপুর থানার ওসি শ্রীকান্ত রুদ্র পাল আসাম রাইফেলসের যৌথ অভিযানে রবীন্দ্রনগর এফ.সি.আই গোডাউন সংলগ্ন এলাকা থেকে একটি বাইক সহ শংকর রিয়াং নামে এক যুবককে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে ,৫০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে জানান এসডিপিও উৎপলেন্দু দেবনাথ। ঘটনায় এন.ডি.পি.এস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃত যুবকের বাড়ি কাঞ্চনপুর থানাধীন সুকনাছড়া এলাকায়। দীর্ঘদিন ধরে সে নেশা কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। উদ্ধার হওয়া ইয়াবাগুলি কাঞ্চনপুর থেকে ধলাই জেলার মনুর উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha