Tuesday, September 1, 2026
বাড়ি রাজ্য ঘর থেকে উদ্ধার জোড়া মৃতদেহ

ঘর থেকে উদ্ধার জোড়া মৃতদেহ

ঘর থেকে উদ্ধার জোড়া মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : জোড়া মৃতদেহ উদ্ধার রাজধানীর উত্তর বনমালীপুর উজান অভয়নগর ব্রীজ সংলগ্ন এলাকার এক বাড়ি থেকে। মৃত দুজনের নাম সুমন দেববর্মা এবং প্রীয়া দেববর্মা। মঙ্গলবার মৃত ব্যক্তির বোন ঘরে প্রবেশ করে দেখতে পায় দুজনের মৃতদেহ পড়ে আছেন। সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে বিষয়টি অবগত করলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ফরেন্সিক টিমকে খবর দেয়। ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

মৃত ব্যক্তির বোন জানায় গত দুজনের মধ্যে দীর্ঘ বছরের সম্পর্ক। এর মধ্যে প্রীয়া দেববর্মা আগে থেকেই বিবাহিত ছিলেন। বিভিন্ন সময় পরিবারের পক্ষ থেকে বলা হত যদি সুমনের সঙ্গে সংসার করতে চায় তাহলে আগের স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য। কিন্তু এর মধ্যে আবার দুজনের মধ্যে সন্দেহের দানা বাদে। যা নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝামেলা হতো। গত দু মাস আগে সুমনের চাকুরি চলে যায়। সুমন বেসরকারি একটি সংস্থায় কর্মরত ছিলেন। তারপর আজকে তাদের দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মূলত কি কারণে এই ঘটনা সেটা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না।

 এখন দেখার বিষয় ময়না তদন্তের রিপোর্টে কি বের হয়ে আসে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। আর্থিক অভাব অনটনে এবং সন্দেহের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, নাকি ঘটনার পেছনে তৃতীয় ব্যক্তির কোন আনাগোনা রয়েছে সেটা তদন্ত সাপেক্ষ।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha