Tuesday, September 1, 2026
বাড়ি রাজ্য ফুটবল খেলতে গিয়ে দুর্ঘটনাবশত হাত ভেঙে বর্তমানে গুরুতর অবস্থায় দিন কাটাচ্ছে তেলিয়ামুড়ার ব্রহ্মচরা এলাকার ১২ বছর বয়সের গেনাং জমাতিয়া।

ফুটবল খেলতে গিয়ে দুর্ঘটনাবশত হাত ভেঙে বর্তমানে গুরুতর অবস্থায় দিন কাটাচ্ছে তেলিয়ামুড়ার ব্রহ্মচরা এলাকার ১২ বছর বয়সের গেনাং জমাতিয়া।

ফুটবল খেলতে গিয়ে দুর্ঘটনাবশত হাত ভেঙে বর্তমানে গুরুতর অবস্থায় দিন কাটাচ্ছে তেলিয়ামুড়ার ব্রহ্মচরা এলাকার ১২ বছর বয়সের গেনাং জমাতিয়া।

ব্রহ্মচরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।বাড়ির পার্শ্ববর্তী মথুরানগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে গিয়েই দুর্ঘটনার শিকার হয় গেনাং।দুর্ঘটনার পর পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বনাজী চিকিৎসার ওপর নির্ভর করা হয়। কিন্তু সময়মতো উন্নত চিকিৎসা না পাওয়ায় ধীরে ধীরে তার হাতের অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে।

এদিকে দিনের পর দিন  গেনাং বিদ্যালয়ে না আসায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। অবশেষে তাঁরা তার বাড়িতে গিয়ে অনুপস্থিতির কারণ জানতে পারেন। সেখানে গিয়ে তার হাতের অবস্থা দেখে তাঁরা হতবাক হয়ে যান। দীর্ঘদিন যথাযথ চিকিৎসা না হওয়ার ফলে আক্রান্ত হাতে পচন ও সংক্রমণ দেখা দিয়েছে বলে জানা যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন



কিন্তু বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তা বহন করা পরিবারের পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে অসহায় হয়ে পড়েছে জ্ঞানাঙ্গের পরিবার। তাই সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ করে জ্ঞানাঙ্গের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য আকুল আবেদন জানিয়েছে তার পরিবার। 


একটি ফুটবল খেলার দুর্ঘটনা আজ এক কিশোরের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। অর্থের অভাবে যেন জ্ঞানাঙ্গের চিকিৎসা থেমে না যায়—এখন সেই আশাতেই সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে তার অসহায় পরিবার।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha