স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ সেপ্টেম্বর : সিপিআইএম এবং কংগ্রেস
রাজ্যে এক। সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনের শেষ দিন ডিজি-র অস্বাভাবিক মৃত্যু
কান্ড নিয়ে যখন বিধায়ক সুদীপ রায় বর্মনকে বিধানসভা থেকে একদিনের জন্য বহিষ্কার করেছেন অধ্যক্ষ তখন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মায়াকান্না করেছেন। সোমবার এই বিষয়টি সামনে
উঠে আসার পর আরো একবার
স্পষ্ট হয়ে গেছে তাদের আদর্শ। এর তীব্র নিন্দা
জানায় ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন
সাংসদ রাজীব ভট্টাচার্য।
তিনি বলেন সরকারকে বদনাম করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য বিধায়ক সুদীপ রায় বর্মন এ ধরনের কথা
বিধানসভায় উত্থাপন করেছেন। আগামী দিন তাদের চেহারা জনগণের সামনে নিয়ে আসবে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের জঙ্গি আন্দোলনের মন্তব্যের তীব্র নিন্দা করে বলেন, জঙ্গি আন্দোলন সিপিআইএমের আদর্শগত অবস্থান। সিপিআইএমের লক্ষ্য হত্যালীলা, খুন এবং সন্ত্রাস। তারা এভাবেই পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরায় দীর্ঘদিন ক্ষমতায় ছিল। ১৯৮০ সালে মান্দাইয়ের হত্যালীলার প্রসঙ্গ টেনে বলেন তৎকালীন বামফ্রন্ট সরকার চাইলে সেই হত্যালীলা রুখতে পারত। কিন্তু এটা করেননি। পাশাপাশি পূর্বতন সরকারের আমলে রাজ্যের মধ্যে এসডিএম খুন হওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বিস্তারিত তুলে ধরেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান