Saturday, August 1, 2026
বাড়ি রাজ্য ২০৩০ সালের মধ্যে দেশে বাল্য বিবাহ নির্মূল করার লক্ষ্য মাত্রা স্থির করা হয়েছে

২০৩০ সালের মধ্যে দেশে বাল্য বিবাহ নির্মূল করার লক্ষ্য মাত্রা স্থির করা হয়েছে

২০৩০ সালের মধ্যে দেশে বাল্য বিবাহ নির্মূল করার লক্ষ্য মাত্রা স্থির করা হয়েছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুলাই : দেশে জাতীয় মহিলা কমিশন মহিলাদের স্বার্থে লাগাতর কাজ করে যাচ্ছে। মহিলা শিশুদের পাচারের ঘটনা বেশি ঘটে। এই পাচার রুখতে কর্মশালার আয়োজন করা হয়েছে। ত্রিপুরার তিন দিকে সিমান্ত এলাকা। তাই রাজ্যে মহিলা শিশু পাচার রুখতে বিএসএফ জওয়ানদের নিয়ে কর্মশালা করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব সহ উচ্চ পদস্থ আধিকারিকদের সাথেও বৈঠক করা হয়েছে। স্বসহায়ক দলের সদস্যা লাখপতি দিদিদের সাথে উদয়পুরে মতবিনিময় করেছেন।

 দুই দিনের রাজ্য সফরে এসে বৃহস্পতিবার রাজ্য অতিথি শালায় সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। সাংবাদিক সম্মেলন তিনি আরও জানান রাজ্যে লাখ পতি দিদিরা ভালো ভাবে কাজ করছে। বর্তমানে ভারতবর্ষের মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ মিলছে। দেশের সুরক্ষা ক্ষেত্রেও বর্তমানে মহিলারা কাজ করছে। মহিলাদের জন্য বর্তমানে নতুন নতুন দ্বার খুলছে। ২০৩০ সালের মধ্যে দেশে বাল্য বিবাহ নির্মূল করার লক্ষ্য মাত্রা স্থির করা হয়েছে। ২০২৬ সালের মধ্যে বাল্য বিবাহ ১০ শতাংশ কম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই বাল্য বিবাহের বিষয়ে জন সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।সাংবাদিক সম্মেলনে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সচিব টি.কে দাস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha