স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট :শনি মন্দিরে প্রবেশ করে হনুমানের মূর্তি ভেঙে ফের সাম্প্রদায়িক
সুড়সুড়ি দেওয়ার চক্রান্ত ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হল আমতলী থানাধীন চারিপাড়া
শচীন্দ্রলার এলাকায়। ঘটনা শনিবার রাতের বেলা দুষ্কৃতিকারীরা মন্দিরের প্রবেশ করে হনুমানের
মূর্তি ভেঙে দেয়। বিষয়টি রবিবার সকালে স্থানীয়দের নজরে আসে। সঙ্গে সঙ্গে পরিস্থিতির
উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।
বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে তারা ঘটনার প্রতিবাদে
বিশ্ব হিন্দু পরিষদের ডুকলী প্রখণ্ডের নেতৃত্বে বেলতলী এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ
দেখায়। তারা সরাসরি আঙ্গুল তুলেছেন জেহাদিদের দিকে। বিক্ষোভকারীদের দাবি, ভাঙা হনুমান
মূর্তিটি পুনরায় নতুন করে স্থাপন করতে হবে। বিশেষ করে স্থানীয় প্রধান বিপ্লব মজুমদার
পদত্যাগ করতে হবে। কারণ তিনি সকলের সামনে কিছু মানুষকে নিয়ে হনুমানের মূর্তিটি সরিয়ে
ফেলেছেন। এলাকার কিছু প্রশাসনিক ব্যক্তিও এ মূর্তি ভাঙার সঙ্গে জড়িত রয়েছে। পাশাপাশি
তারা দাবি করলেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের জালে তুলতে হবে।
নাহলে আসাম-আগরতলা জাতীয়
সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে
ছুটে আসেন আমতলী থানার এসডিপিও, এডি নগর থানার ওসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পরে
পুলিশের হস্তক্ষেপে রাস্তা অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে এই ঘটনার পর এলাকায়
পরিস্থিতি থমথমে। অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়ন করা হয়েছে এলাকায়। এখন দেখার
বিষয় পুলিশ স্থানীয় সিসি ক্যামেরা রেকর্ড সংগ্রহ করে অভিযুক্তদের জালে তুলতে পারে
কিনা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান