Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য দেশবাসীর উপর রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করতে সরকার : সুদীপ

দেশবাসীর উপর রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করতে সরকার : সুদীপ

দেশবাসীর উপর রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করতে সরকার : সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : ১৯৪২ সালে ৯ আগস্ট জাতির জনক মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রবিবার কংগ্রেস ভবনের সামনে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তারপর দলীয় পতাকা ও শাখা সংগঠনের পতাকা উত্তোলন করলেন অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব।

 এরপর স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্ব ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদান ও আত্মত্যাগকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। পরে জাতীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেস ভবন থেকে পদযাত্রা করে গান্ধীঘাটের শহীদ বেদীর উদ্দেশ্যে যান কংগ্রেসের নেতা-কর্মীরা। সেখানে পৌঁছে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, দেশের ছাত্র, যুব, মহিলা, কৃষক ও শ্রমিকদের উপর শাসকের রাষ্ট্রীয় শক্তি ব্যবহার হচ্ছে। তাই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বার্তাকে সামনে রেখে ভালোবাসার মাধ্যমে এর থেকে জয় পেতে হবে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha