Wednesday, September 2, 2026
বাড়ি রাজ্য সরকারি ছুটি ছাড়াই পঞ্চায়েতে দিনের পর দিন ঝুলছে তালা

সরকারি ছুটি ছাড়াই পঞ্চায়েতে দিনের পর দিন ঝুলছে তালা

সরকারি ছুটি ছাড়াই পঞ্চায়েতে দিনের পর দিন ঝুলছে তালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : জনগণের অর্থ আদ্ধশ্রাদ্ধ করে রাজ্যের গ্রাম পাহাড়ে বাঁকা বিল্ডিং নির্মাণ করে সরকারি অফিস গড়ে তোলা হলেও সেগুলির মধ্যে চলছে কর্মচারীদের মর্জি মাফিক আসা-যাওয়া। সরকারি ছুটি না থাকলেও তারা দিনের পর দিন পঞ্চায়েতে আসছেন না বলে অভিযোগ। কর্মসংস্কৃতি একেবারে ভেঙে পড়েছে সুশাসন জামানায়। কর্মসংস্কৃতি উন্নত হওয়ার কোন নাম গন্ধ নেই। বাম জামানায় কর্মচারী ভোট ব্যাংকের জন্য প্রতি মাসে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। বর্তমান সরকার ভোট ব্যাংকের মাইলেজ নিতে প্রতি শনিবার সরকারি ছুটি ঘোষণা করেছে। রাজ্যের সরকারি দপ্তর গুলির কাজকর্ম এতোটাই উদাসীন এবং ভেঙে পড়েছে যে আর বলার অপেক্ষা রাখে না। তার উপর দিয়ে দপ্তরের আধিকারিকদের কোনরকম নজরদারি না থাকার কারণে সরকারি অফিস গুলিতে ঝুলছে তারা। বীনা বন্ধে সরকারি অফিসে তালা ঝুলায় প্রায় দুই শতাধিক পরিবার দুর্ভোগের শিকার। অভিযোগ,

মান্দাই আর.ডি ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব সহ কর্মীদের গাফিলতির কারণে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। পঞ্চায়েত আর..আর -এর জন্য পঞ্চায়েতে ঘুরতে হয় মাসের পর মাস। কিন্তু কাজ হচ্ছে না। বিভিন্ন কাজে দুর দুরন্ত থেকে আসা সাধারণ মানুষ পঞ্চায়েতে এসেও কাজ না করাতে পেরে খালি হাতেই ফিরে যাচ্ছেন বাড়িতে, কারণ কোনো কারণ ছাড়াই কর্ম দিবসেও বন্ধ পঞ্চায়েত। স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এলাকায় রেগার কাজ না থাকলে পঞ্চায়েত খোলা হয় না। প্রতিদিন দূরদূরান্ত থেকে এসে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। কেউ কেউ কোনরকম উপায় না পেয়ে ছুটে যায় সরাসরি ব্লকে। ব্লকে যেতে তাদের গাড়ি ভাড়া লাগছে। দপ্তরের উদাসীনতার কারণে এভাবে ভুক্তভোগী আম জনগণ। তারা জানান পঞ্চায়েত সচিবের নাম বিশু দেববর্মা। এলাকায় দুই শতাধিক পরিবার রয়েছেন। তারা পঞ্চায়েতের কারণে সমস্যার সম্মুখীন। তবে এই খবর প্রকাশিত হওয়ার পর দপ্তরের অভিভাবকের ঘুম ভাঙ্গে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha