Wednesday, September 2, 2026
বাড়ি জাতীয় সফল মধ্য এশিয়া সফর, বিশকেক থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী

সফল মধ্য এশিয়া সফর, বিশকেক থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী

সফল মধ্য এশিয়া সফর, বিশকেক থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): মধ্য এশিয়ায় সফল সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কিরগিজস্তানের বিশকেকে ২৬ তম এসসিও বৈঠকে যোগ দেওয়ার পর সেখান থেকেই দেশের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। গত শনিবার থেকে মধ্য এশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ৪ দিনের সফরের শুরুতে তিনি যান উজবেকিস্তান।

সেখানে বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন তিনি। উজবেকিস্তান থেকে প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের উদ্দেশ্যে রওনা হন। সফরের প্রথম পর্বে উজবেকিস্তানের তাশখন্দে সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের বিশকেকে যাবেন। সেখানে মঙ্গলবার ২৬-তম এসসিও শিখর সম্মেলনে যোগ দেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha