Thursday, September 3, 2026
বাড়ি জাতীয় গোয়া-দিল্লি ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

গোয়া-দিল্লি ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

গোয়া-দিল্লি ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

পানাজি, ১ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমানটিকে জরুরি অবতরণ করানো হলো। জানা গেছে, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরই পরিস্থিতি বিবেচনা করে পাইলট বিমানটিকে পুনরায় গোয়ায় ফিরিয়ে আনেন। মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি ভিত্তিতে নিরাপদে অবতরণ করানো হয়। এই ঘটনায় কোনও যাত্রীর হতাহতের খবর নেই।

উড়ান সংস্থা ইন্ডিগোর মুখপাত্র এ দিন জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯:১৬ মিনিটে ইন্ডিগোর ৬ই-২১০২ বিমানটি গোয়া থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপরই পাইলট বিমানটিকে গোয়ায় ফিরিয়ে আনেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এয়ার ট্রাফিক কন্ট্রোল সকাল ৯:৩০ মিনিটে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করে। এ দিন সকাল ৯:৫১ মিনিটে ওই বিমানটি মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়েতে নিরাপদে অবতরণ করে। জানা গেছে, এই বিমানের যাত্রীদের জন্য পরবর্তী উড়ান বিকেল সাড়ে ৩টের সময় পুনর্নির্ধারিত হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha