Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য সড়ক অবরোধের ফলে প্রশাসনের সামনে রোগী এবং ছাত্রছাত্রীদের তীব্র দুর্ভোগ

সড়ক অবরোধের ফলে প্রশাসনের সামনে রোগী এবং ছাত্রছাত্রীদের তীব্র দুর্ভোগ

সড়ক অবরোধের ফলে প্রশাসনের সামনে রোগী এবং ছাত্রছাত্রীদের তীব্র দুর্ভোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ অক্টোবর : ২০১৮ সালের পর বর্তমান সরকারের সাবাসির কারণে কথায় কথায় সড়ক অবরোধের সংস্কৃতি আমদানি হয়েছে রাজ্যে। কোন কিছু নিয়ে সমস্যা সৃষ্টি হলেই সড়ক অবরোধ করে শত শত মানুষের দুর্ভোগ সৃষ্টি করা অভ্যাসে পরিণত হয়ে গেছে একটা অংশের। তীব্র যন্ত্রণার মুখে পড়ে মানুষকে অসহায় হয়ে সবকিছু মুখ বুঝে সহ্য করতে হয়। অথচ, পুলিশ প্রশাসন ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার!

সড়ক অবরোধ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যদিও অবরোধ না করা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের কুম্ভ নিদ্রা ভঙ্গ হয় না। দীর্ঘ ছয়মাস যাবৎ আমবাসা মহকুমাধীন কুলাই কাছিমছড়া ভিলেজের অধীনে কৃষ্ণ কুমার পাড়ার রাস্তা নেই, রাস্তা ছড়ার জলে তলিয়ে গেছে, সেতুর বেহাল দশায় পরিনত হয়ে রয়েছে। তাই বলে মানুষকে দুর্ভোগে ফেলতে সকাল থেকে রাস্তা করল স্থানীয়রা। সংশ্লিষ্ট দপ্তরকে বহুবার জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে বাধ্য হয়ে আজ নালীছড়া এলাকায় আমবাসা কমলপুর সড়ক অবরোধ করে এলাকার লোকজন। প্রায় দুই ঘণ্টা পর অবরোধ স্থলে ছুটে আসেন আরডি দপ্তরের এসডিও বিমল বর্মন।

 আন্দোলনকারী দের সঙ্গে কথা বলেন তিনি আশ্বাস দেন আজকে থেকেই কাজ শুরু করা হবে। এদিকে এই অবরোধ চলাকালীন স্কুলের গাড়ি ছাড়েননি যেখানে ১৫/২০ জন তৃতীয় শ্রেণীর ছাত্রীরা ছিল, এমনকি হাসপাতাল থেকে অস্ত্রপচার করে এক মহিলা বাড়ি ফেরার সময় সেই মহিলার গাড়ি পর্যন্ত আটকে দেয়। পরে এই মহিলা রোগীকে পায়ে হেঁটে ফিরতে হয়। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর অবরোধ প্রত্যাহার হয়। অবরোধের কারণে রাস্তার দুই পাশে প্রচুর যানবাহন সহ বহু লোকজনের সম্যস্যা হয়। তবে সাধারণ মানুষের প্রশ্ন সরকার ভুল করলে কেন পথচারীকে এভাবে সহ্য করতে হবে সবকিছু মুখ বুঝে? এর জন্য দায়ী কে? কেউ কেউ মনে করছে, এ ধরনের রাজনীতি শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে সম্ভব। ভূ- ভারতে নজির বিহীন ঘটনা। প্রতিদিন সকাল থেকে নাটক মঞ্চস্থ করে রাজ্যে এভাবে সড়ক অবরোধ করা আন্দোলনকারীদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার দাবিও উঠছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha