Friday, August 14, 2026
বাড়ি রাজ্য স্বাস্থ্য বিপ্লবের করুন দশা, ১২ ঘন্টায় মিলল না চিকিৎসকের দেখা

স্বাস্থ্য বিপ্লবের করুন দশা, ১২ ঘন্টায় মিলল না চিকিৎসকের দেখা

স্বাস্থ্য বিপ্লবের করুন দশা, ১২ ঘন্টায় মিলল না চিকিৎসকের দেখা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ আগস্ট : স্বাস্থ্য বিপ্লবের করুন দশা ঊনকোটি জেলা হাসপাতালে। ১১ থেকে ১২ ঘন্টা ধরে বিনা চিকিৎসায় পড়ে আছে রোগীরা। অভিযোগ, কৈলাসহরের ভগবান নগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে ১৩ বছরের এক রোগী ভর্তি হওয়ার পরও দীর্ঘ সময় ধরে কোনো চিকিৎসক দেখতে আসছেন না। ফলে রোগী তাঁদের পরিজনদের মধ্যে চরম ক্ষোভ উদ্বেগের সৃষ্টি হয়েছে। এভাবে চিকিৎসক না আসায় জেলা হাসপাতালে থেকে চিকিৎসা না পেয়ে অনেক রোগী অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। রোগী তাঁদের পরিবারের সদস্যদের দাবি, হাসপাতালে ভর্তি হওয়ার পর এগারো ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও কোনো চিকিৎসক রোগী দেখতে আসছেন না। ফলে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে রোগীরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এমনই অভিযোগ পেচারতলের জহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রীর পিতার।

 তুমি জানান বৃহস্পতিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে ওই নাবালিকাকে রাত প্রায় বারোটা নাগাদ ঊনকোটি জেলা হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে পরীক্ষা করে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করে দেন। কিন্তু শুক্রবার সকাল এগারোটা পর্যন্ত কোনো চিকিৎসক তাকে দেখতে আসেননি বলে অভিযোগ করেন মেয়েটির বাবা। আরো এক হৃদরোগে আক্রান্ত রোগীকে ঘন্টার পর ঘন্টা কোনরকম চিকিৎসা পরিষেবা না দিয়ে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ। তবে এর পেছনে মূলত কি কারণ সেটা জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরে এই ধরনের গাফিলতি হাসপাতালে চলছে। বিনা চিকিৎসায় রোগী অবস্থা সংকটাপন্ন হলেও কারোর কোনো মাথাব্যথা নেই। সরকারের সঙ্গে সুরে সুর মিলিয়ে স্বাস্থ্য বিপ্লব নিয়ে ঢাক পিটিয়ে প্রচারে ব্যস্ত দপ্তরের আধিকারিকরা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha