স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুলাই : জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখ থুবড়ে পড়েছে উন্নয়নমূলক কাজ। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জোলাইবাড়ী বিধানসভা নির্বাচনের পূর্বে যে সকল পতিশ্রুতি প্রদান করেছিলেন তা সঠিকভাবে পালন করছেন না বলে অভিযোগ। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের চরনপাই এলাকায় লোকজনেরা ব্রীজের ব্যাবস্থা না থাকায় দীর্ঘ ৭ বছর যাবৎ যাতায়তের অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে।
এই এলাকার লোকজনেরা জাতায়তের সুবিধার্থে মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। ব্রীজ না থাকার ফলে স্থানীয় লোকজনেরা বাজারে, বিদ্যালয়ে ও হাসপাতালে যেতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে। সকলকে জানিয়েও কাজের কাজ কিছুই নাহোওয়াতে লোকজনের যাতায়তের সুবিধার্থে ব্রীজ নির্মানের জন্য রাজ্য সরকারের নিকট আবেদন করতে স্থানীয় লোকজনেরা সংবাদ মাধ্যমের সন্মুখিন হতে হয়। স্থানীয় লোকজনেরা জানান এই এলাকায় ব্রীজের একপাশে পঞ্চায়েত এলাকা ও অপরপাশে এডিসি এলাকা। একপাশে মুহুরীপুর আর এফ ও অপর পাশে কলসীরমুখ এডিসি ভিলেজ। তাই এই ব্রীজ নির্মানে অনিহা প্রকাশ করছে বলে অভিযোগ। এখন দেখার বিষয় মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া নিজ বিধানসভা কেন্দ্রের লোকজনের যাতায়তের সুবিধার্থে কোনোপ্রকার পদক্ষেপ গ্রহন করে কিনা।

