Wednesday, September 2, 2026
বাড়ি রাজ্য স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, স্বামীর ৭ বছরের কারাদণ্ড

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, স্বামীর ৭ বছরের কারাদণ্ড

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, স্বামীর ৭ বছরের কারাদণ্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : বিয়ের পর স্ত্রীকে নির্যাতন এবং সালিশি সভায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার মামলায় স্বামীকে সাত বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত। জানা গেছে, ২০২২ সালে সামাজিকভাবে খোয়াইয়ের দুর্গানগর এলাকার বাসিন্দা অনুপ সাহার সঙ্গে আগরতলার লঙ্কামুড়া এলাকার বাসিন্দা জয়া দাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী জয়া দাসের উপর নির্যাতন চালাতে শুরু করে অনুপ সাহা।

এই ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৩ মে দুর্গানগর এলাকায় একটি সালিশি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ব্যক্তিদের সামনে জয়া দাস জানিয়ে দেন যে, তিনি আর অনুপ সাহার বাড়িতে থাকতে রাজি নয়। সালিশি সভা চলাকালীন আচমকাই অনুপ সাহা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী জয়া দাসের মাথায় আঘাত করে।

রক্তাক্ত অবস্থায় জয়া দাসকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়েকে ওই অবস্থায় দেখে তার বাবা নিরুলাল দাস মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর খোয়াই মহিলা থানায় অনুপ সাহার বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলাটি আদালতে গড়ালে একাধিক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনার পর আদালত অনুপ সাহাকে দোষী সাব্যস্ত করে। মামলার আদালত অনুপ সাহাকে সাত বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha