Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য শেষবারের মতো জাতীয় সড়কের জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ প্রশাসনের

শেষবারের মতো জাতীয় সড়কের জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ প্রশাসনের

শেষবারের মতো জাতীয় সড়কের জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ প্রশাসনের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ আগস্ট:জাতীয় সড়কের জায়গা খালি করে দেওয়ার জন্য শেষ বারের মতো চড়িলাম বাজারের ব্যবসায়ীদের নির্দেশ দিল বিশালগড় মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার বিশালগড় মহাকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস, বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেলের ডিসিএম গোবিন্দ দেববর্মা এবং রেভিনিউ ইন্সপেক্টর শংকর শর্মা চড়িলাম বাজারে গিয়ে ব্যবসায়ীদের জাতীয় সড়কের জায়গা খালি করে দেওয়ার জন্য শেষ বারের মতো নির্দেশ দেন।

 ডিসিএম প্রসেনজিৎ দাস জানান কিছুদিন পূর্বে চরিলাম বাজার ভিজিট করা হয়। দেখা যায় কিছু কিছু ব্যবসায়ী জাতীয় সড়কের জায়গা দখল করে রেখেছে। সেই সময় ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয় জাতীয় সড়কের জায়গা খালি করে দেওয়ার জন্য। তাই এইদিন পুনঃরায় চরিলাম বাজার পরিদর্শন করা হয়েছে। অনেকে জাতীয় সড়কের জায়গা খালি করে দিয়েছে ইতিমধ্যে। যারা এখনো জাতীয় সড়কের জায়গা খালি করে দেয় নি, তাদেরকে জাতীয় সড়কের জায়গা খালি করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha