স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ সেপ্টেম্বর : মঙ্গলবার আগরতলা পুর
নিগমের কনফারেন্স হলে আসন্ন শারদোৎসব নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক
অনুষ্ঠিত হয়। মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর সহ নিগমের আধিকারিকরা।
মেয়র বলেন, প্রতিবছরের মত এ বছরও
আগরতলা শহরকে শারদোৎসব উপলক্ষে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
জল নিষ্কাশনের ব্যবস্থা,
রাস্তাঘাট সংস্কার, আলোর ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে যেন কোনো রকম সমস্যা না হয় তার
জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক বছর
ধরে মায়ের গমন অনুষ্ঠিত হয়। মায়ের গমন যাতে সঠিকভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা
নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। দশমীঘাট ছাড়াও আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে মোট ১৮ টি ঘাট
রয়েছে। এগুলির মধ্যেও প্রতিমা নিরঞ্জন হয়। সেসব ঘাট সংস্কার করা এবং আলোর ব্যবস্থা করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান