স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৮
জুলাই : গত
কয়েকদিন
ধরে
সংবাদ
শিরোনাম
দখল
করছে
রাজ্যের
জাতীয়
সড়ক।
বেহাল
দশাই
পরিণত
হয়ে
আছে
জাতীয়
সড়ক।
মন্ত্রীর
গাড়ি
পর্যন্ত
জাতীয়
সড়কে
আটকে
যাওয়ার
দৃশ্য
সামনে
এসেছে।
বিশেষ
করে
আগরতলা-খোয়াই-কমলপুর
বিকল্প
জাতীয়
সড়ক
ও
আসাম-আগরতলা
জাতীয়
সড়কের
চম্পকনগর
থেকে
খয়েরপুর
পর্যন্ত
সড়কের
বেহাল
অবস্থা।
তা
নিয়ে
এইবার
সরব
হলেন
প্রাক্তন
কেন্দ্রীয়
প্রতিমন্ত্রী
প্রতিমা
ভৌমিক।
তিনি
জানান
বিকল্প
জাতীয়
সড়কটির
দৈর্ঘ্য
১৩৭
, তার
মধ্যে
৩২
কিলোমিটার
জাতীয়
সড়কের
অবস্থা
খুবই
খারাপ।
২০২০
সালে
এই
সড়ক
নির্মাণের
কাজ
শুরু
হয়।
সড়ক নির্মাণের
দায়িত্বে
থাকা
কোম্পানিকে
দুই
বছর
পর
টার্মিনেট
করা
হয়।
পরবর্তী
সময়
অপর
একটি
কোম্পানিকে
কাজের
বরাত
দেওয়া
হয়।
কিন্তু
একটা
সমস্যা
দেখা
দেয়।
একটি
সমীক্ষা
রিপোর্ট
এখনো
আসে
নি।
তিনি
নিজে
এন.এইচ.আই.ডি.সি.এল-এর দায়িত্ব
প্রাপ্ত
আধিকারিকদের
সাথে
কথা
বলেছেন।
তারা
আশ্বাস
দিয়েছেন
খোয়াই-আগরতলা
সড়কের
সুবলসিং
এলাকা
দিয়ে
যেন
যানবাহন
চলাচলে
সমস্যা
না
হয়
তার
ব্যবস্থা
তারা
করছেন।
এবং
আগামী
এক
বছরের
মধ্যে
তারা
এই
রাস্তা
নির্মাণের
কাজ
সম্পন্ন
করবেন।
প্রতিমা
ভৌমিক
আরও
জানান
আসাম-আগরতলা
জাতীয়
সড়কের
চম্পকনগর
থেকে
খয়েরপুর
পর্যন্ত
বেহাল
অবস্থার
বিষয়েও
কথা
বলেছেন।
দাবি
জানিয়েছেন
এই
জায়গা
দিয়ে
যেন
যান
চলাচলে
কোন
সমস্যা
না
হয়
তার
ব্যবস্থা
করে
দেওয়ার
জন্য।
উল্লেখ্য,
রাজ্যে
বিরোধী
রাজনৈতিক
দল
দাবি
করছে
জাতীয়
সড়কের
অবস্থা
এতটাই
বেহাল
যে
কোন
সময়
ঘটতে
পারে
বড়সড়
দুর্ঘটনা।
যে
সব
ঠিকাদার
জাতীয়
সড়ক
নির্মাণের
দায়িত্বে
ছিলেন
তারা
বর্তমানে
ত্রিপুরা
থেকে
পালিয়েছেন।
আগামী
৩-৪ বছর জাতীয়
সড়ক
সংস্কার
হবে
কিনা
সন্দেহ
রয়েছে
বলে
দাবি
করছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান