Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে মাথাব্যথা নেই বিজেপি ও মথার

রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে মাথাব্যথা নেই বিজেপি ও মথার

রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে মাথাব্যথা নেই বিজেপি ও মথার

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ আগস্ট :  প্রধান শাসক দল এবং শরিক দল কারোরই রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে মাথাব্যথা নেই। যত সমস্যা জনগণের। দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনীতিতে দুর্নীতি এবং মিথ্যা ভাষণ চেপে বসে আছে। ভোট আসলেই জনজাতি দরদে সাব্রুম থেকে চোরাইবাড়ি চষে বেড়ায়, আর ভোট মিটে যেতেই জনগণের তরফ মাটি চাপা দিয়ে দেন। ব্যতিক্রম হচ্ছে না ভিলেজ কমিটির নির্বাচনের আগে।

আবারো শুরু হয়েছে দিল্লি ছোটাছুটি। কিন্তু জনগণের আসল সমস্যা তাদের নজরে আসছে না। যেমন গাবদী হরিকান্ত পাড়া-কাঞ্চনমালা সড়কের বেহাল দশা। দুর্ভোগে সাধারণ মানুষের। গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের গাবদী হরিকান্ত পাড়া থেকে কাঞ্চনমালা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা নির্মাণ সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের তেমন কোনো উদ্যোগ না থাকায় প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন এলাকার সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণের তিন বছরও অতিক্রান্ত হয়নিএরই মধ্যে বিভিন্ন অংশ ভেঙে গেছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় যানবাহন চলাচল পথচারীদের যাতায়াতে চরম সমস্যা হচ্ছে। সামনেই ভিলেজ কাউন্সিল নির্বাচন। এখন দেখার বিষয়, ভিসি নির্বাচনের আগে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির নির্মাণ বা সংস্কারের কাজ কতটা বাস্তবায়ন হয়। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha