স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৬ নভেম্বর : শুক্রবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলা পুরো নিগম পুরো পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন মোহনপুর শান্তিরবাজার এবং জিরানিয়ায় বামপন্থী মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয়েছেন। এই ঘটনার অভিযোগ জানানোর পরেও মহকুমা শাসক জেলা শাসক কিংবা নির্বাচন কমিশন বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার ক্ষেত্রে কোন ধরনের কার্যকরী ভূমিকা গ্রহণ করেনি।
বিশেষ করে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি উস্মা প্রকাশ করেন। যার কারনে বিরোধীরা উচ্চ আদালতের বিচারের জন্য যেতে বাধ্য হয় উচ্চ আদালত রায় দিয়েছে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র জমা করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ভূমিকা নিতে হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে উচ্চ আদালত বিরোধীদের আবেদন মূলে এই রায় দিত না। তিনি আরো বলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন আরো বলেন ইন্ডিয়া ব্লকের অন্যতম প্রতিনিধি কংগ্রেস দলের সঙ্গে বামফ্রন্টের আলোচনা হয়েছে বিশেষ করে মহকুমা গুলোতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা করার ক্ষেত্রে আসন সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে সে ক্ষেত্রে তেলিয়ামুড়া এবং কুমারঘাট মহকুমায় বিষয়টা কার্যকর ও হয়েছে। আলোচনা আগরতলাতেও হয়েছে। অবশিষ্ট মহকুমা গুলোতেও প্রত্যাশা রয়েছে। ১০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার সময়সীমা রয়েছে। সে ক্ষেত্রে দুই দলের আলোচনা চূড়ান্ত হওয়ার উপর তাকিয়ে থাকতে হবে জানান তিনি।
বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আশা বাড়ি এলাকায় কর্তব্যরত বিএসএফের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পাচারের প্রচেষ্টাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে ঘটনাটা ঘটেছে তাতে অভিযুক্তরা আইন হাতে তুলে নিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই অভিযুক্তদের প্রায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে এ ধরনের ঘটনা কোনভাবেই কাম্য নয়। এতে ত্রিপুরার জনগণ সম্পর্কে মোটেও ভালো বার্তা দেশের মধ্যে যাচ্ছে না। পুরো ও নগর নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করার প্রক্রিয়া শেষ হওয়ার পর জমে উঠতে চলেছে প্রচার কর্মসূচি। শাসক দল ও বিরোধীরা ইতিমধ্যেই ডোর টু ডোর শুরু করে দিয়েছে। এবারে বড় প্রচারে ঝড় তোলার অপেক্ষা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান