Wednesday, September 2, 2026
বাড়ি রাজ্য মন্ত্রীর আশ্বাসে আবারো আন্দোলন স্থগিত

মন্ত্রীর আশ্বাসে আবারো আন্দোলন স্থগিত

মন্ত্রীর আশ্বাসে আবারো আন্দোলন স্থগিত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : গত ২৮ আগস্ট বড়মুড়ায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথ অবরোধে বসেছিলেন আত্মসমর্পণকারী জঙ্গিদের একটি সংগঠন। সেদিন ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। দাবি দাওয়া নিয়ে ইতিবাচকভাবে আলোচনার আশ্বাসও দিয়েছিলেন তিনি। সেই আশ্বাসের পর বৈঠক না হওয়ায় গত ২৮ আগস্ট পুনরায় জাতীয় সড়ক অবরোধ করেছিল আত্মসমর্পণকারী জঙ্গিরা। পরবর্তী সময় আবারো আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে।

মঙ্গলবার ককলা জয় ত্রিপুরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহাকরণে মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছেন আত্মসমর্পণকারী জঙ্গিদের একাংশ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ককলা জয় ত্রিপুরা জানান, মন্ত্রী তাদের দাবিগুলিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। সমস্যাগুলির দ্রুত সমাধানের বিষয়েও মন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের দাবিগুলির সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন ককলা জয় ত্রিপুরা। অপরদিকে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, আত্মসমর্পণকারী সদস্যদের দাবিগুলির বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছেন। ইতিমধ্যেই বেশ কিছু বিষয় কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে রয়েছে বলেও জানান তিনি। আগামী দিনে তাদের বাকি দাবিগুলিও পূরণের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। আলোচনার মাধ্যমে সমস্যাগুলির সমাধানের পথেই এগোচ্ছে সরকারএমনটাই স্পষ্ট করেন বিকাশ দেববর্মা। এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন আত্মসমর্পণকারীরা।

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha