স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ সেপ্টেম্বর : এডিসি-র ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে বিজেপির সর্বভারতীয় সাধারন সম্পাদক বি.এল সন্তোষের উপস্থিতিতে স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। ভিলেজ কমিটির নির্বাচনের জন্য মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি হওয়ার সাথে সাথে শুরু হল মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। আর এই নির্বাচন শাসক দল বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ।
তাই
নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাজ্যে আসেন সর্বভারতীয় বিজেপির সাধারন সম্পাদক বি.এল সন্তোষ।
রাজ্যের এসে তিনি স্টেট গেস্ট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। এই বৈঠকে মুখ্যমন্ত্রী
ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাধারন সম্পাদক বিপিন দেববর্মা, চন্দন দেবনাথ সহ প্রদেশ বিজেপির
শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে প্রদেশ
বিজেপি সভাপতি অভিষেক দেবরায় জানান বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের কোর্ডিনেটর সম্বিত পাত্র, প্রদেশ বিজেপি প্রভারি ডাঃ রাজদিপ রায়ও উপস্থিত ছিলেন। তিনি আরও জানান ভিলেজ কমিটির নির্বাচনের জন্য বিজেপি সাংগঠনিক ভাবে প্রস্তুত রয়েছে। তবে বিজেপি ও মথা নির্বাচনে
জোট হয়ে লড়াই করবে কিনা তা নিয়ে স্পষ্ট
কিছু তিনি জানান নি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান