স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৬ নভেম্বর : কৈলাসহরে নির্বাচনী প্রচারসজ্জা ভাঙচুরের অভিযোগ উঠল একদল বহিরাগত যুবকের বিরুদ্ধে। রবিবার রাত প্রায় ১১টা নাগাদ কাজিরগাঁও, মোহনপুর ও লক্ষ্মীছড়ার বাঁধ সংলগ্ন এলাকায় সিপিআইএম-এর পচারসজ্জা নষ্ট করার অভিযোগ উঠে। একই সঙ্গে বিজেপি-রও বলে অভিযোগ। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, পুরসভার ২, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডে দলীয় প্রচার সজ্জার ব্যাপক ক্ষতি করা হয়েছে।
এমনকি স্থানীয় এক যুবকের সহযোগিতায় বহিরাগতরা বিভিন্ন এলাকায় এই ঘটনা করেছে বলেও অভিযোগ করেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে সিপিআইএম কর্মী-সমর্থকরা কৈলাসহর থানায় বিক্ষোভ দেখায়। পরে থানার সামনের মূল সড়ক অবরোধ করে লিখিত অভিযোগ জমা দেয়। নির্বাচনের আগে প্রচারসজ্জা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তারা বিজেপি -র বলে অভিযোগ।
সোমবার উদয়পুর পৌর পরিষদের ৭ নং আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী অরুন মজুমদারের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার শুরু হতেই বিজেপির দুষ্কৃতিকারীদের বাঁধা দেয় এবং আক্রমনের চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশের উপস্থিতিতে এদিন চরম উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানান কংগ্রেস নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন, এই ঘটনায় প্রমাণ করে উদয়পুরে গনতন্ত্র বিপন্ন। বিজেপি নির্বাচনকে প্রহসনে পরিণত করার পরিকল্পনা নিয়েছে। এর প্রতিবাদ জানিয়ে কংগ্রেস দাবি করছে নির্বাচন যেন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান