Tuesday, November 17, 2026
বাড়ি রাজ্য স্বদলীয়রা পেটালো উপপ্রধানকে

স্বদলীয়রা পেটালো উপপ্রধানকে

স্বদলীয়রা পেটালো উপপ্রধানকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ নভেম্বর : মাতাবাড়ি কেন্দ্রের পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতে স্বদলীয়রা পেটালো উপপ্রধানকে। গ্রামের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা চলাকালীন উপপ্রধানের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মাতাবাড়ি আর.ডি. ব্লকের অধীন পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও সদস্যদের উপস্থিতিতে গ্রামের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা চলছিল।

 সেই সময় কয়েকজন দুষ্কৃতিকারী সভাস্থলে এসে উপপ্রধান উত্তম দাসের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। পাশাপাশি অন্যান্য পঞ্চায়েত সদস্যদের উদ্দেশ্যেও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনায় আহত উপপ্রধানকে চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, এই ঘটনায় উপপ্রধান উত্তম দাস রাধা কিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে পূর্ব কুঞ্জবনের জুটন সরকার এবং কুঞ্জবনের লিটন দাসের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী। জনপ্রতিনিধিদের উপর এ ধরনের হামলার অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha