Tuesday, November 17, 2026
বাড়ি রাজ্য হেনরি ডিরোজিও বিদ্যালয়ে ঘোটালার অভিযোগ তুলে ছাত্র সংগঠনের বিক্ষোভ

হেনরি ডিরোজিও বিদ্যালয়ে ঘোটালার অভিযোগ তুলে ছাত্র সংগঠনের বিক্ষোভ

হেনরি ডিরোজিও বিদ্যালয়ে ঘোটালার অভিযোগ তুলে ছাত্র সংগঠনের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ নভেম্বর : হেনরি ডিরোজিও বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প থেকে ১৩ লক্ষ টাকা ঘোটালার অভিযোগ তিন শিক্ষিকার বিরুদ্ধে! সোমবার শিক্ষক শিক্ষিকাদের তালাবন্দি করে জবাব চাইলো ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের অভিযোগ, তারা জানতে পেরেছেন বিদ্যালয়ের বিদ্যাজ্যোতি প্রকল্প থেকে ১৩ লক্ষ টাকা হাফিজ করে দিয়েছেন ভাইস প্রিন্সিপাল পর্দা ডোরা শামী, কেমিস্ট্রির শিক্ষিকা ডোরা সাহা, শিক্ষিকার লোপা মুদ্রা। দীর্ঘদিন ধরে তারা বিদ্যালয়ে চাকরি করে এই দুর্নীতি শুরু করেছেন।

 বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করার জন্য যে আর্থিক ফান্ড রয়েছে এর থেকে এই ১৩ লক্ষ টাকা দুর্নীতি করেছেন তারা। এমনটাই অভিযোগ তুলে সোমবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় তারা। পরবর্তী সময়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের ভেতরে প্রবেশ করে আলোচনার জন্য ডাকেন। তখন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্র সংগঠনের কাছে কোন সুষ্ঠুভাবে জবাব দিতে পারেনি। শেষ পর্যন্ত ছাত্র সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় এই ঘটনার জন্য মূল হলেন ভাইস প্রিন্সিপাল। তিনি সোমবার বিদ্যালয়ে আসেননি। ছুটিতে আছেন।

মঙ্গলবার তারা আবারও বিদ্যালয়ে আসবে এর জবাব খুঁজতে। ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় কিছুদিন পরপর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দুর্নীতির অর্থ দিয়ে রাজ্যের বাইরে ঘুরতে চলে যাচ্ছেন। এবং রাজ্য তারা বিভিন্নভাবে এস আনন্দ করে চলেছেন। এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। কোথা থেকে আসছে তাদের এত পয়সা? তারা আরো জানান, বিষয়টি নিয়ে তারা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যাবে এবং আরটিআই করবেন। পাশাপাশি বলেন বিদ্যালয়ের শিক্ষিকা ডোরা সাহার কোনো বি এড সার্টিফিকেট নেই। শাসক দলের আন্তরিক হতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বহু চেষ্টা করে চলেছেন। এভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং ভবিষ্যৎ জলাঞ্জলি দিচ্ছে বলে জানান তারা। উল্লেখ্য, এই ঘটনার সঙ্গে স্কুল পরিচালন কমিটির কোনরকম লেনদেন রয়েছে কিনা সেটাও মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এত বড় ঘোটালা তিন শিক্ষিকার দ্বারা সম্ভব নয়। পেছনে বড় কোন মাথা থাকতে পারে বলেন মনে করছেন সকলে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha