স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ সেপ্টেম্বর : বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলে থাবা বসানো নিশি কুটুম্বের দল। বুধবার রাতে চোরের দল স্কুলের ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক তার নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্কুলে এসে শিক্ষক শিক্ষিকারা দেখতে পান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে বিদ্যালয়।
এই
বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। তবে বিশালগড় পুলিশের রাতের আঁধারে টহলধারি না থাকার কারণে বিশালগড়ে বৃদ্ধি পাচ্ছে এই চুরির ঘটনা। প্রশাসন শক্ত হাতে দমন না করলে আগামী দিন রাস্তায় নামবে জনগণ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান