Thursday, July 30, 2026
বাড়ি রাজ্য দিল্লি গেলেন ডিজি-র তদন্তকারী টিম

দিল্লি গেলেন ডিজি-র তদন্তকারী টিম

দিল্লি গেলেন ডিজি-র তদন্তকারী টিম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুলাই :  ডিজি অনুরাগের মৃত্যুর তদন্ত করতে ত্রিপুরা পুলিশের তদন্তকারী টিম দিল্লি গেছেন। তদন্তকারী টিমে রয়েছেন আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি, পশ্চিম মহিলা থানার ওসি শিউলি দাস এবং রামনগর ফাঁড়ির ওসি শুভেন্দু দাস। দিল্লি গিয়ে ডিজি অনুরাগের পরিবারের সঙ্গে একাধিক বিষয়ে কথা বলবেন ত্রিপুরা পুলিশের তদন্তকারী টিম বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত কুড়ি জুলাই পুলিশের সদর কার্যালয়ের মধ্যে রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যু হয়।

 তারপরেই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি উঠে আসে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ সুপার পর্যায়ে। পুলিশ সুপারের নেতৃত্বে গঠন হওয়ার এই টিমে রয়েছে ১০ জন পুলিশ কর্মী। এই দশজন পুলিশ কর্মী প্রতিদিন এই তদন্তের রিপোর্ট জমা দেবেন জেলা পুলিশ সুপারের কাছে। তারপর প্রতি সপ্তাহে আইজি - কাছে রিপোর্ট জমা দেবেন পুলিশ সুপার। নিরপেক্ষ ভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সরকার যথেষ্ট আন্তরিক। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল গুলির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সুষ্ঠু তদন্ত করতে উচ্চ আদালতের বিচারপতির দ্বারা তদন্ত করা হোক। কারণ, পুলিশ সুপার পর্যায়ে তদন্ত হলে সন্দেহ রয়েছে তাদের মনে। কারণ পুলিশ সুপারের উপর আরো বহু আধিকারিক রয়েছেন, যারা ডিজিপি অনুরাগের নেতৃত্বে দায়িত্ব পালন করতেন। সুতরাং এই আধিকারিকদের পুলিশ সুপার কিভাবে জিজ্ঞাসাবাদ করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন সংগঠন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha