Wednesday, September 2, 2026
বাড়ি রাজ্য দুদিনে দুবার চুরি মন্দিরে

দুদিনে দুবার চুরি মন্দিরে

দুদিনে দুবার চুরি মন্দিরে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : গত দুদিনের দুইবার চুরি পানিসাগর বাজার স্থিত শিব কালী বাড়ি মন্দিরে। পানিসাগর থানার ভূমিকা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। জানা যায়, সোমবার ভোররাতে মন্দিরের জানালার গ্রিল ভেঙে চুরি হয়। বিষয়টি মন্দির বাজার কমিটির পক্ষ থেকে রাতে পানিসাগর থানায় জানানো হলেও মঙ্গলবার ভোরে ফের মন্দিরে চুরির ঘটনা ঘটে।

 দ্বিতীয়বার চোরেরা প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ এবং মা কালীর স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ। চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য দেড় থেকে দুই লক্ষ টাকা বলে দাবি মন্দির কমিটির। ঘটনায় বাজার কমিটির সম্পাদক শেখর চন্দ্র দাসসহ স্থানীয়রা থানায় গিয়ে ফের অভিযোগ জানান।অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পানিসাগর থানার পুলিশ। তবে থানায় জানানোর পরও একই মন্দিরে ফের চুরির ঘটনায় মন্দির বাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের অপেক্ষায় রয়েছেন মন্দির কমিটি স্থানীয়রা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha