Saturday, August 1, 2026
বাড়ি রাজ্য জেলা হাসপাতাল ঘুরে দেখলেন বিধায়ক তথা প্রদেশ বিজেপি সভাপতি

জেলা হাসপাতাল ঘুরে দেখলেন বিধায়ক তথা প্রদেশ বিজেপি সভাপতি

জেলা হাসপাতাল ঘুরে দেখলেন বিধায়ক তথা প্রদেশ বিজেপি সভাপতি

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জুলাই  : গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সরজমিনে পরিদর্শন করলেন স্বদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. কমল রিয়াং এবং জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. কাজল দাসসহ অন্যান্য চিকিৎসক ও আধিকারিকরা। এদিন প্রতিনিধিদল হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। ট্রমা কেয়ার সেন্টার, নবনির্মিত সিসিইউ ওয়ার্ড, সিটি স্ক্যান ও রেডিওলজি বিভাগ, আইপিএইচএস ল্যাব, ঔষধ বিতরণ কেন্দ্র এবং রোগীদের টিকিট কাউন্টার সহ বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে খতিয়ে দেখা হয়। হাসপাতালের পরিষেবা আরও কীভাবে উন্নত করা যায়, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

 পরিদর্শন শেষে বিধায়ক জানান, হাসপাতালের সিসিইউ, সন্ধ্যা ওপিডি কাউন্টার এবং নতুনভাবে স্থাপিত সি-এআরএম মেশিন চালু হওয়ার ফলে চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। বিশেষ করে এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে দুর্ঘটনাজনিত হাত বা পা ভাঙার মতো জটিল অস্ত্রোপচার এখন জেলা হাসপাতালেই করা সম্ভব হবে। এর ফলে প্রায় ৪০ শতাংশ রোগীকে আগরতলায় রেফার করার প্রয়োজন হবে না বলে আশা প্রকাশ করেন। বিধায়ক আরো বলেন, গোমতী জেলা হাসপাতালকে একটি আধুনিক ও উন্নত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি হাসপাতালের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য ও মানসম্পন্ন করার উপর জোর দেন।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha