Friday, July 31, 2026
বাড়ি রাজ্য পাঁচ দফা দাবিতে ডেপুটেশন বাম ছাত্র ও যুব সংগঠনের

পাঁচ দফা দাবিতে ডেপুটেশন বাম ছাত্র ও যুব সংগঠনের

পাঁচ দফা দাবিতে ডেপুটেশন বাম ছাত্র ও যুব সংগঠনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জুলাই  : শিক্ষক সংকট এবং বেকার সমস্যা সহ পাঁচ দফা দাবিতে শুক্রবার এস.এফ.আই, টি.এস.ইউ, ডি.ওয়াই.এফ.আই ও টি.ওয়াই.এফ যৌথ ভাবে ডেপুটেশন প্রদান করল বিদ্যালয় শিক্ষা দপ্তরে। এইদিন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার অনুপস্থিতিতে দপ্তরের আধিকারিকদের নিকট ৫ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করল বামপন্থী চারটি ছাত্র-যুব সংগঠন।

এইদিন বামপন্থী চারটি ছাত্র-যুব সংগঠনের প্রতিনিধি দলে ছিলেন ডি.ওয়াই.এফ.আই-র রাজ্য সম্পাদক নবারুন দেব, সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। নবারুন দেব জানান ৫ দফা দাবিতে এইদিন ডেপুটেশন প্রদান করা হয়েছে। রাজ্য সরকার পরিকল্পিত ভাবে প্রতিটি স্কুলে শিক্ষকের সঙ্কট করে রেখেছে। যার কারনে স্কুল গুলিতে পড়ালেখা হচ্ছে না। অথচ রাজ্যে শতশত শিক্ষিত বেকার বসে রয়েছে। টি.আর.বি.টি বছরে দুই বার করে পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা নেওয়ার পর ফলাফল দেওয়া হচ্ছে না। ফলাফল দেওয়া হলে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। টি.আর.বি.টি আর সরকার মিলে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। রাজ্যের ছেলে মেয়েদের অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। টি.আর.বি.টি-কে একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করে রাখা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha