Wednesday, September 2, 2026
বাড়ি রাজ্য ছয় মাস ধরে রাজ্য সরকারের তালবাহানায় বন্ধ পুষ্টিকর খাবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

ছয় মাস ধরে রাজ্য সরকারের তালবাহানায় বন্ধ পুষ্টিকর খাবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

ছয় মাস ধরে রাজ্য সরকারের তালবাহানায় বন্ধ পুষ্টিকর খাবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : রাজ্যের একমাত্র পুষ্টিকর প্রকল্প নিয়ে বেসামাল রাজ্য সরকার। বঞ্চিত রাজ্যের গর্ভবতী মহিলা শিশুরা। সুশাসন জামায় এমন অসহনীয় চিত্র ধরা পরল আবার। ধর্মনগরের নয়াপাড়া নং আই.সি.ডি.এস. অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু, গর্ভবতী প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অঙ্গনওয়াড়ি কর্মীর অভিযোগ, গত প্রায় ছয় মাস ধরে পুষ্টিকর খাবারের বরাদ্দ অর্থ না আসায় চরম সমস্যায় পড়েছেন তাঁরা।

এতদিন নিজেদের সামর্থ্য অনুযায়ী এবং স্থানীয় দোকান থেকে বাকিতে খাদ্যসামগ্রী এনে শিশুদের খাবার দেওয়ার চেষ্টা করা হলেও দীর্ঘদিনের বকেয়ার কারণে এখন দোকানদাররাও আর বাকিতে সামগ্রী দিতে চাইছেন না বলে অভিযোগ। পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে বিদ্যুৎ, শৌচাগার পর্যাপ্ত রান্নার ব্যবস্থা না থাকা এবং বৃষ্টির সময় ছাদ দিয়ে জল পড়ে। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, দ্রুত বকেয়া অর্থ মিটিয়ে পুষ্টিকর খাবার সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি কেন্দ্রটির পরিকাঠামো উন্নত করতে হবে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha