স্যন্দন ডিজিটাল ডেস্ক,
আগরতলা। ২৯ জুলাই : শ্রমিক সুরক্ষার জন্য শ্রম দপ্তর থাকলেও নেই কোন ভূমিকা। সংশ্লিষ্ট
দপ্তরের চরম উদাসীনতায় প্রতিদিন ঝুঁকিপূর্ণভাবে রুটি রুজির জন্য কাজ করে চলেছেন বহু
শ্রমিক। অথচ তাদের সুরক্ষার জন্য নেই কোন সচেতনতা এবং সরজমিনে খতিয়ে দেখার কোন উদ্যোগ।
যার কারণে বলি হলেন আরো এক শ্রমিক।
রাজধানীর ধলেশ্বর এলাকায়
গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পরে মৃত্যু হল এক শ্রমিকের। জানা যায় চন্দ্র পুর এলাকার
বাসিন্দা আব্দুল মজিদ মিয়া বুধবার সকালে ধলেশ্বর ১৬ নং এলাকার বাসিন্দা জয়ন্ত ভট্টাচার্যর
বাড়িতে গাছ কাটতে যান। একটি মাঝারি আকারের গাছের গোঁড়ায় কাটার পর গাছটিকে টান দেওয়ার
পর গাছটি উল্টো আব্দুল মজিদ মিয়ার উপর এসে পরে যায়। এতে গাছের নিচে চাপা পরে যায় আব্দুল
মজিদ মিয়া। ঘটনার সাথে সাথে অপর শ্রমিক চিৎকার শুরু করলে ছুটে আসে এলাকার লোকজন। সকলে
মিলে গাছের নিচ থেকে আব্দুল মজিদ মিয়াকে উদ্ধার করে। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে
ছুটে গিয়ে আব্দুল মজিদ মিয়াকে গাড়িতে করে জিবি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে
কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদ মিয়াকে মৃত বলে ঘোষণা করে দেন।ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রপুর
এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান