Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য বাস্তবের মাটিতে উন্নয়ন ফিকে, বঞ্চনার শিকার দিনমজুরের পরিবার

বাস্তবের মাটিতে উন্নয়ন ফিকে, বঞ্চনার শিকার দিনমজুরের পরিবার

বাস্তবের মাটিতে উন্নয়ন ফিকে, বঞ্চনার শিকার দিনমজুরের পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুলাই : সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার কথা বুক ঠুকে দাবি করছেন রাজ্যের মন্ত্রী, বিধায়করা। কিন্তু সেই প্রতিশ্রুতির ফসল বাস্তবের মাটিতে ফিকে। এক গৃহ পরিচালিকার পরিবার নিয়ে মাথা গোঁজার ঠাঁই নেই। জুটেনি কোনও সরকারি সুবিধা। অভিযোগ চড়িলাম বড়জলা পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের দিনমজুর পরিবারের। পরিবারের সদস্য মাহেজা খাতুনের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর থেকে বঞ্চিত তার পরিবার। তার স্বামীর নাম আব্দুল সাত্তার মিয়া

 পেশায় দিনমজুর এবং তিনি একজন গৃহ পরিচালিকা। তাদের রেশন কার্ড অন্তর্দয় হওয়ার পরেও এখন পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি সরকারি ঘর। শুধু ঘর নয় বিজেপি সরকার আসার পর থেকে তাদেরকে পঞ্চায়েত থেকে কোন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি বলে অভিযোগ। গত কয়েক মাস আগে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তার ঘর। কিন্তু মেম্বার গ্রাম প্রধান থেকে শুরু করে কেউ এসে তার খবর পর্যন্ত নেননি। অত্যন্ত অসহায় ভাবে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের ক্যামেরায় এই দিনমজুরের পরিবারের একটাই দাবি অবিলম্বে সরকার যেন তাদের পরিবারের দিকে তাকায়। না হলে এভাবেই বঞ্চনার শিকার হয়ে মাথা গুজার ঠাঁই খুঁজবে বছরের পর বছর ধরে। পাশাপাশি দুঃখ প্রকাশ করে বলেন এখন পর্যন্ত কোন জনপ্রতিনিধি কিংবা প্রশাসন তাদের আশ্বাস পর্যন্ত দিচ্ছে না যে ঘর মিলবে আগামী দিন। ফলে গোটা পরিবার অত্যন্ত হতাশাগ্রস্ত বলে জানিয়েছেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha