স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৬ আগস্ট:৩০ জুলাই এ.জি.এম.সি-র
ছাত্রী হোস্টেলে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে যায়। যে ঘটনা মনে করিয়ে দেয় আরজিকর হাসপাতালের
ঘটনাকে। জানা যায় ৩০ জুলাই রাতের বেলায় এক চোর এজিএমসি-র ছাত্রী হোস্টেলে ঢুকে পড়ে।
এবং এক পিজি ছাত্রীর মোবাইল চুরি করে পালিয়ে যায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে
বৃহস্পতিবার এজিএমসি-র অধ্যক্ষ ডাক্তার তপন মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করল এসএফআই
ও টিএসইউ। এইদিন উভয় সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় এজিএমসি-র ছাত্রী হোস্টেলে ৩০
জুলাই রাতে যে ঘটনা সংগঠিত হয়েছে তা নিয়ে তারা উদ্বিগ্ন। তাই এজিএমসি-র ছাত্রী হোস্টেলের
নিরাপত্তা বৃদ্ধি করা হোক। ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করা হোক।
এজিএমসি-র নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান