স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মজলিশপুর বিধানসভা কেন্দ্রে ৯ নং বুথের অধিন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দলের কর্মী সমর্থকদের সাথে বসে তিনি প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন তিনি। প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণের পর সেখানে আলোচনা করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, স্বাধীনতা ও সিপিআইএম-এর মধ্যে কোন সম্পর্ক নেই। সিপিআইএম-এর কাছে স্বাধীনতা আশা করা মানে সময় নষ্ট করা। তাই তিনি সিপিআইএম-কে দেখলে সাদা গোলাপ ফুল নিয়ে এগিয়ে যান।
এদিকে ‘মন কি বাত’ শ্রবণ করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ৯ বনমালীপুর মণ্ডলের উদ্যোগে ২৪ নং ওয়ার্ডের অন্তর্গত ২৬ নং বুথে এইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৮ তম ‘মন কি বাত’ শ্রবণের আয়োজন করা হয়। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সাথে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শ্রবণ করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সাথে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অরিন্দম চৌধুরী, পুরনিগমের ইস্ট জোনের চেয়ারপার্সন সুখময় সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণের পর সাংসদ রাজীব ভট্টাচার্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি মাসে শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীর সামনে অনেক বিষয় তুলে ধরেন। এইদিন প্রধানমন্ত্রী তুলে ধরেছেন থাইল্যান্ডে গণেশ চতুর্থী পালন করা হয়। আমলকির বিষয়েও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান