Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য স্কুটি সহ দুই চোর গ্রেপ্তার

স্কুটি সহ দুই চোর গ্রেপ্তার

স্কুটি সহ দুই চোর গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ সেপ্টেম্বর : চুরির দুই ঘণ্টার মধ্যে স্কুটি সহ দুই চোরকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি জানান বৃহস্পতিবার সকালে মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির ওসি জানায় যে একটি স্কুটি চুরি হয়ে গেছে। সাথে সাথে পূর্ব আগরতলা থানার পুলিশ সিসি কেমেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযানে নামে।

 যথারীতি বোধজংনগরের আর.কে নগর থেকে স্কুটিটি উদ্ধার করা হয়। একই সাথে দুই চোরকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও মদ বিরোধী অভিযানে নেমে এইদিন ২৩০ বোতল বিলেতি মদ উদ্ধার করা হয়েছে। এছাড়াও অপর একটি চুরির মামলায় চন্দ্রপুর এলাকা থেকে তিনটি জলের মোটর উদ্ধার করা হয়েছে। এই মামলায়ও দুই জনকে আটক করা হয়েছে। ধৃত চার জনকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে পূর্ব আগরতলা থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha