স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৬ আগস্ট: সরকারের মুখে মুখে
স্বাস্থ্য পরিষেবার মান ত্রিপুরায় বর্তমানে বিশ্বমানের হয়ে উঠেছে। কিন্তু সরকারি
হাসপাতালে থার্মোমিটার নেই। রাত ১টায় থার্মোমিটার কিনে আনলেন রোগীর পরিবার। ঘটনা কৈলাসহর
মহকুমায়।
কৈলাসহরের আরজিএম
মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার দূরবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে
। অভিযোগ, চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিপ্রা শুক্ল বৈদ্য
তাঁর ১১ মাসের জ্বরাক্রান্ত নাতিকে হাসপাতালে ভর্তি করানোর পর জানতে পারেন, হাসপাতালে
থার্মোমিটার নেই। রাত প্রায় ১টা নাগাদ পরিবারের সদস্যদেরই বাইরে থেকে থার্মোমিটার
কিনে আনতে হয়।
এরপর সেই থার্মোমিটার
দিয়েই শিশুটির জ্বর মাপা হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিবারের দাবি, একটি সরকারি
হাসপাতালে যদি সাধারণ থার্মোমিটারও না থাকে, তবে সাধারণ মানুষ চিকিৎসা পাবে কোথায়?
বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । স্থানীয়দের দাবি,
ঘটনার তদন্ত করে হাসপাতালগুলিতে ন্যূনতম চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তর
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান