Wednesday, September 23, 2026
বাড়ি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পূজার অনুদান ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী

সরকারি কর্মচারীদের জন্য পূজার অনুদান ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী

সরকারি কর্মচারীদের জন্য পূজার অনুদান ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ সেপ্টেম্বর :আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য পূজার অনুদান ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, গ্রুপ-সি, গ্রুপ-ডি, ডি.আর.ডাব্লিও কর্মচারী, চুক্তি ভিত্তিক কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, হোম গার্ড, এসপিও, রাজ্য সরকারের অধিন মন্দির গুলির পুরহিত, পূর্ত দপ্তর, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের অধিন পার্ট টাইম ওয়ার্কার, অনিয়মিত পাম্প অপারেটার, আরডি দপ্তরের অধিন পার্ট টাইম কর্মী, অনিয়মিত পাম্প অপারেটার, স্বাস্থ্য দপ্তরের অধিন দৈনিক মজুরি ভিত্তিক কর্মী, জিএ এবং এসএ দপ্তরের অধিন সকল কর্মচারীদের পূজার অনুদান দেওয়া হবে। গ্রুপ-সি নিয়মিত পদে কর্মরত কর্মীদের ২,৪০০ টাকা, গ্রুপ-ডি নিয়মিত পদে কর্মরতদের ২,৪০০ টাকা পূজার অনুদান দেওয়া হবে।

অর্থ দপ্তরের অনুমোদনক্রমে যে সকল পিজিডাব্লিওএস এবং চুক্তি ভিত্তিক কর্মী রয়েছে তাদেরকে এইবার ২,৬১০ টাকা করে অনুদান দেওয়া হবে। পেনশনভোগীদের ২,৪০০ টাকা করে প্রদান করা হবে। অঙ্গনওয়ারী কর্মী, সহায়িকাদেরও ২,৬১০ টাকা করে প্রদান করা হবে। হোম গার্ড, এসপিও-দেরও ২,৬১০ টাকা করে প্রদান করা হবে। রাজ্য সরকারের অধিন মন্দির গুলির পুরহিতদের ২,৪০০ টাকা, পূর্ত দপ্তরের অধিন পার্ট টাইম কর্মী, অনিয়মিত পাম্প অপারেটারদের ১,৩৫০ টাকা করে প্রদান করা হবে। আরডি দপ্তরের অধিন পার্ট টাইম কর্মী ও অনিয়মিত পাম্প অপারেটারদেরও ১,৩৫০ টাকা করে দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তরের অধিন দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের ২,৬১০ টাকা করে অনুদান দেওয়া হবে। এতে মোট ১ লক্ষ ৪৮ হাজার ৫০১ জন কর্মচারী উপকৃত হবে।

এবং ৮৫,৯১৬ জন পেনশনভোগী উপকৃত হবে। সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী আরও জানান পূজা এডভান্স হিসাবে গ্রুপ-এ কর্মীরা ২০ হাজার টাকা, গ্রুপ-বি কর্মীরা ২০ হাজার, গ্রুপ-সি নিয়মিত পদে কর্মরত কর্মী এবং স্থির বেতনে কর্মরত কর্মীরা ২০ হাজার টাকা, গ্রুপ-ডি নিয়মিত পদে কর্মরত কর্মীরা ২০ হাজার টাকা, গ্রুপ-ডি ডি.আর.ডাব্লিও কর্মীরা ২০ হাজার টাকা, অঙ্গনওয়ারী কর্মী ও হেল্পাররা ৫ হাজার টাকা, হোমগার্ডরা ৫ হাজার টাকা এবং আশা কর্মীরা ২ হাজার টাকা করে নিতে পারবে। তবে তার জন্য তাদেরকে আবেদন করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান অষ্টম বেতন কমিশনের জন্য যে কমিটি গঠন করা হবে সেই কমিটির সদস্যদের নাম ঠিক হয়ে গেছে। শুধুমাত্র কমিটির চেয়ারম্যানের নাম এখনো চূড়ান্ত করা হয় নি। কমিটির চেয়ারম্যানের জন্য রাজ্য ও রাজ্যের বাইরের বেশ কয়েকটি নামের প্রস্তাব এসেছে। সেই নাম গুলি মুখ্যমন্ত্রীর নিকট প্রেরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী নাম চূড়ান্ত করে জানানোর সাথে সাথে নাম সরকারি ভাবে ঘোষণা করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha