Sunday, August 30, 2026
বাড়ি রাজ্য সম্পত্তির জন্য খুন, গ্রেপ্তার মৃত যুবকের বাবা ও দুই ভাই

সম্পত্তির জন্য খুন, গ্রেপ্তার মৃত যুবকের বাবা ও দুই ভাই

সম্পত্তির জন্য খুন, গ্রেপ্তার মৃত যুবকের বাবা ও দুই ভাই

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট :সম্পত্তির জন্য পিতা দুই ভাইয়ের হাতে খুন হল বাড়ির ছোট ছেলে। এই ঘটনায় গ্রেফতার তিনজন। ঘটনা কমলপুর থানার বামনছড়া পঞ্চায়েতের গুরুচরণ গৌড়পাড়া এলাকায়। অভিযোগ, পিতা দুই ভাইদের হাতে খুন হতে হয়েছে পরিবারের ছোট ছেলে জয় সিং গৌড়। বয়স ৩৫ বছর। ঘটনা শুক্রবার রাত আনুমানিক ৯টা নাগাদ। প্রাথমিকভাবে জানা গেছে, জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ তৈরি হয়। সেই বিবাদের জেরেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড বলে অভিযোগ।

 শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সৌরভ সেন, কমলপুর থানার ওসি সুমন আচার্য সহ পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ তদন্তের কাজে নামে ফরেনসিক টিমও। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদন্তের অগ্রগতি খতিয়ে দেখেন ধলাই জেলার পুলিশ সুপার। এদিকে, ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। ধৃত তিনজন হল মৃত ব্যক্তির পিতা সনু রাম গৌড়, দুই ভাই  মিঠুন গৌড় হরি চরন গৌড়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha