Saturday, August 29, 2026
বাড়ি রাজ্য ১৬ দিন ধরে এক্সরে মেশিন নষ্ট মহকুমা হাসপাতালে, দায়িত্ব এড়িয়ে চলেছে স্বাস্থ্য দপ্তর

১৬ দিন ধরে এক্সরে মেশিন নষ্ট মহকুমা হাসপাতালে, দায়িত্ব এড়িয়ে চলেছে স্বাস্থ্য দপ্তর

১৬ দিন ধরে এক্সরে মেশিন নষ্ট মহকুমা হাসপাতালে, দায়িত্ব এড়িয়ে চলেছে স্বাস্থ্য দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট :যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৪ আগস্ট থেকে সাব্রুম মহকুমা হাসপাতালে এক্স-রে পরিষেবা মুখ থুবড়ে পড়ে আছে। সরকারি পরিষেবা নিতে এসে দুর্ভোগের শিকার রোগীরা। নিদ্রা ভাঙছে না স্বাস্থ্য দপ্তরের। জানা যায়, এই এক্সরে মেশিনটির দায়িত্বে রয়েছে মেডিসিটি হেলথ কেয়ার সার্ভিসেস। হাসপাতাল থেকে জানা গেছে, কোম্পানিকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার জন্য। এই মেশিনটি দীর্ঘ ১৫ বছরের পুরানো।

আধুনিকরণের প্রয়োজন বলে মনে করছেন হাসপাতালে স্বাস্থ্যকর্মী এবং রোগীর পরিজনেরা। আধুনিক প্রযুক্তি সম্পন্ন ডি আর মেসিন বসানো প্রয়োজন। আবার কেউ কেউ বলেন, যে মেশিনটি দিয়ে কাজ চলছে আপাতত সেই মেশিনটি আগে ঠিক করার প্রয়োজন। কারণ মেশিনটির কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন সকাল থেকে বহু রোগী। এবং কেউ কেউ এক্সরে করতে না পেরে হাসপাতালের বাইরে ল্যাবের মধ্যে গিয়ে এক্সরে করছেন। বহু গরিব মধ্যবিত্ত এক্সরে করতে না পেরে বাড়ি চলে যাচ্ছেন। বিষয়টির দিকে স্বাস্থ্য দপ্তরের গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করে রোগীর পরিবার-পরিজন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha