Sunday, August 30, 2026
বাড়ি রাজ্য একনিষ্ঠা কর্মীর মেয়ের ঘটনার শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

একনিষ্ঠা কর্মীর মেয়ের ঘটনার শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

একনিষ্ঠা কর্মীর মেয়ের ঘটনার শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট :গত বৃহস্পতিবার ৩২ বছর বয়সী চিত্রাঙ্কা হাজারির অস্বাভাবিক মৃত্যু হয়। এজি অফিস সংলগ্ন একটি জলের ট্যাংকের উপর থেকে পড়ে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। শনিবার লক্ষীনারায়ণ রোডে অবস্থিত চিত্রাঙ্কার বাসভবনে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কথা বলেন পরিবারের লোকজনদের সঙ্গে।

 সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দলের একনিষ্ঠা কর্মীর ছোট মেয়ে চিত্রাঙ্কা। বিভিন্ন সময় অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হতো। গত দুদিন আগে যে ঘটনা সংঘটিত হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আত্মার সদগতি কামনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান ইতিমধ্যে দলের অন্যান্য কার্যকর্তারাও এসেছেন। পরিবারের খোঁজ নিয়ে পাশে দাঁড়িয়েছেন। তবে কিভাবে এমন ঘটনা সংঘটিত হয়েছে তার তদন্ত করছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha