Monday, July 27, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পঞ্চায়েত প্রধান পরিবর্তনের দাবি গ্রামবাসীর

মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পঞ্চায়েত প্রধান পরিবর্তনের দাবি গ্রামবাসীর

মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পঞ্চায়েত প্রধান পরিবর্তনের দাবি গ্রামবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুলাই :  চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর উপর বেজায় ক্ষুব্ধ আড়ালিয়া গ্রামের মানুষ। তাদের অভিযোগ প্রধানের স্বাক্ষর নিতে তার বাড়িতে গেলে বাড়ির গেইটের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখেন। কিন্তু বাড়ির উঠোনে থাকলেও তিনি দেখা করতে চান না গ্রামের মানুষের সঙ্গে। গত এক মাসে একাধিকবার গ্রামবাসী এলাকার রাস্তা নিয়ে প্রধানের সঙ্গে দেখা করতে চেয়েছেন। কিন্তু দেখা করার সুযোগ মিললো না। যার কারণে এলাকাবাসীর বক্তব্য ভবেশ চৌধুরীর মত অপদার্থ প্রধান আর নেই।

কিরকম প্রদান বানিয়েছে সরকার যে মানুষকে দেখা করার সুযোগ পর্যন্ত দেন না। শুধু তাই নয়, গ্রামে কোনরকম সভা কিংবা সমস্যা হলে প্রধানকে ডাকা হলে তিনি আসেন না। গত তিন বছরে এলাকা বাসীর জন্য কোন কাজ করেননি। নিজেকে ভগবান মনে করেন তিনি। তাই গ্রামের মানুষের স্বার্থে এই প্রধানকে অবিলম্বে পরিবর্তন করার জন্য দাবি করলেন এলাকাবাসী। তারা জানান এলাকায় একটি রাস্তা এতটাই বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে, যে এই রাস্তা দিয়ে চলাচল করার মতো কোনো সুযোগ নেই। এই রাস্তাটি সংস্কার করার জন্য বহুবার এই প্রধানের দ্বারস্থ হতে চেয়েছেন। কিন্তু তিনি দেখা করার সুযোগ দেন না। আক্ষেপের সুরে গ্রামবাসী বলেন, প্রধানমন্ত্রী সঙ্গেও দেখা করার সুযোগ পায় জনগণ, কিন্তু তাদের গ্রামের প্রধানের দাম্ভিকতা এতটাই যে তিনি কারোর সঙ্গে দেখা করতে চান না। প্রধানের ভূমিকায় তারা অত্যন্ত অসন্তুষ্ট। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি করলেন এই প্রধান তারা চান না। এই প্রধান পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান