Monday, July 27, 2026
বাড়ি রাজ্য সংশোধনাগারে রহস্য জনক ভাবে মৃত্যু এক বিচারাধীন কয়েদির

সংশোধনাগারে রহস্য জনক ভাবে মৃত্যু এক বিচারাধীন কয়েদির

সংশোধনাগারে রহস্য জনক ভাবে মৃত্যু এক বিচারাধীন কয়েদির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুলাই :  বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে রহস্য জনক ভাবে মৃত্যু এক বিচারাধীন কয়েদির। মৃত ব্যক্তির নাম প্রনব পাল। বাড়ি রাজধানীর ক্যাম্পের বাজার স্থিত হাইল মারা এলাকায়। এন.ডি.পি.এস অ্যাক্টে প্রায় দুই মাস পূর্বে আগরতলা রেলস্টেশন থেকে মাছের কার্টুনে এস কফ সিরাপ সহ গ্রেপ্তার করা হয়েছিল প্রনব পালকে। তারপর থেকে ঠাই হয় বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগার। রবিবার সকালে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে প্রনব পালের বাড়িতে ফোন করে জানানো হয় প্রনব পালের মৃত্যু হয়েছে। তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই খবর পেয়ে পরিবারের লোকজন জিবি হাসপাতালে ছুটে যায়।

 মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে জানান, বৃহস্পতিবার পরিবারের লোকজন জেলে গিয়ে প্রনব পালের সাথে দেখা করে এসেছে। তখনও প্রনব পাল সুস্থ ও স্বাভাবিক ছিল। প্রনব পালের কি ভাবে মৃত্যু হয়েছে তাও জানানো হয় নি পরিবারের লোকজনদের। প্রনব পালের মৃতদেহ নিয়ে তিনজন জেল পুলিশ কর্মী জিবি হাসপাতালে এসেছিল। এদিকে তারা চিকিৎসকের কাছ থেকে জানতে পেরেছেন, তাকে জিবি হাসপাতালে আনার অনেক আগেই মৃত্যু হয়েছে। তারপর এই বিষয়টা নিয়েও জেল পুলিশের সঙ্গে কথা বললে তাদের মধ্যে কেউ জানায় রাতের বেলা মৃত্যু হয়েছে, আবার কেউ জানায় এখন মৃত্যু হয়েছে, আবার একজন জানায় রাস্তায় মৃত্যু হয়েছে।

 তিনি দাবি জানান প্রনব পালের কি ভাবে মৃত্যু হয়েছে তার রহস্য উন্মোচনে সঠিক নিরপেক্ষ তদন্ত করা হোক। যাতে বের হয়ে আসে কিভাবে জেলের ভেতর মৃত্যু হল? মৃত্যুর আগে কি কি ঘটনা ঘটেছে তার সঙ্গে? এই প্রশ্নগুলি জিবি হাসপাতালের মর্গে দাঁড়িয়ে পরিবার-পরিজন ছুড়ে দিলেন রাজ্য সরকারের উদ্দেশ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান