Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য মথার আক্রমণে আহত আইপিএফটি কর্মী

মথার আক্রমণে আহত আইপিএফটি কর্মী

মথার আক্রমণে আহত আইপিএফটি কর্মী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ সেপ্টেম্বর : সম্প্রতি ভিলেজ কমিটির নির্বাচন ঘিরে আইপিএফটি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা দূর্বৃত্তদের হাতে আক্রান্ত হন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আরো এক আইপিএফটি কর্মী আক্রান্ত হলেন। ঘটনা ঋষ্যমুখ ব্লকের ধনঞ্জয়নগর এডিসি ভিলেজের গলাচিপা এলাকায়। এই আইপিএফটি কর্মীর উপর প্রাণঘাতী হামলা চালায় সরকারের অন্যতম শরিক দল তিপরা মথার দুর্বৃত্তরা বলে অভিযোগ। জানা গেছে, গলাচিপা এলাকা থেকে আসার সময় আইপিএফটি কর্মী আকাশ ত্রিপুরার উপর আচমকাই হামলা চালানো হয়।

অভিযোগ, তিপ্রা মথার নেতা সঞ্জয় ত্রিপুরার নেতৃত্বে প্রায় ১৫ থেকে ১৬ জন দুর্বৃত্ত আকাশ ত্রিপুরাকে গাড়ি থেকে নামিয়ে লাঠিসাটা দিয়ে বেধড়ক উপর মারধর করে। পরে এস এস বি- কর্মীরা গিয়ে উদ্ধার করে তাকে পুলিশের হাতে সুরক্ষার জন্য তুলে দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের কর্মীরা। এরপর আহত আকাশ ত্রিপুরাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। আরো অভিযোগ, এডিসি নির্বাচনের সময়ও ধরনের আক্রমণের ঘটনা আইপিএফটির উপর সংগঠিত করেছে মথার এই দুর্বৃত্তরা। গাড়ি ভাংচুর থেকে শুরু করে একাধিক ঘটনা সংগঠিত করেছে। এই দুর্বৃত্ত বাহিনীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেন আইপিএফটি- নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha