স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১২ অক্টোবর : সোমবার বীরচন্দ্র মনু শহিদান দিবস পালন করল সিপিআইএম। ১৯৮৮ সালে রাজনৈতিক খুন হয়েছিলেন ১১ জন সিপিআইএম কর্মী ও দুজন আরক্ষা কর্মী। তাই দলের সদর দপ্তরে বীরচন্দ্র মনুর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম নেতৃত্ব নারায়ণ কর, মতিলাল সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব। শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগকে স্মরণ করেন উপস্থিত নেতৃত্ব। বীরচন্দ্র মনুর শহিদান দিবস উপলক্ষে সিপিআইএমের পক্ষ থেকে অতীতের রাজনৈতিক হিংসার ঘটনাগুলি স্মরণ করা হয়।
উপস্থিত নারায়ণ কর বলেন, তৎকালীন সময়ে অর্থাৎ ১২ অক্টোবর ভারত বর্ষ যেমন সংকটে ছিল বর্তমানেও ভারত বর্ষ গভীর সংকটে। দেশে আজ অগ্নিগর্ভ অবস্থা তৈরি হয়ে আছে। নাগরিকদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দিল্লিতে আন্দোলনকারীদের উপর যেভাবে আক্রমণ নামিয়ে নিচ্ছে সেটা অত্যন্ত নিন্দনীয়। দেশের নাগরিকদের উপর এ ধরনের আক্রমণ নামিয়ে আনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এর তীব্র প্রতিবাদ করলেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান