স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১২ অক্টোবর : দূর্গা পূজার আগে হুলুস্থূল কান্ড। দীর্ঘ আট মাস ধরে বকেয়া না পেয়ে সালেমা ব্লক অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে নামলেন টি.আর.এল.এম-এর অধীনে কর্মরত সি.এস.পি কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ আট মাস ধরে তাঁরা নিজের দায়িত্ব পালন করে এলেও এখনও পর্যন্ত প্রাপ্য অর্থ হাতে পাননি। তাদের দাবি, গত ১০ অক্টোবরের মধ্যে বকেয়া বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও ১২ অক্টোবর পর্যন্ত টাকা না পাওয়ায় ক্ষোভ বাড়তে থাকে তাদের মধ্যে।
শেষ
পর্যন্ত পাওনা আদায়ের দাবিতে সালেমা ব্লক অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে বসেন তাঁরা। তাদের আরো বক্তব্য, দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ মিটিয়ে না দেওয়ায় তারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। কাজ করার পরও পাওনা হাতে না পাওয়ায় দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়ছে। আর ৪ থেকে ৫ দিন পর সর্বজনীন দুর্গাপূজা। পরিবারের চাহিদা মেটাতে পারছে না বলে দাবি তাদের। দ্রুত বকেয়া বিল মিটিয়ে দেওয়ার পাশাপাশি এ ধরনের পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিও জানান তারা।
এদিকে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর বিডিও আগামী দু’দিনের মধ্যে তাদের বকেয়া বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। বিডিও-র এই আশ্বাসের পরই আন্দোলন প্রত্যাহার করে নেন কর্মীরা। এখন দেখার বিষয় বিডিও-র দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দু’দিনের মধ্যে বকেয়া বিল মিটিয়ে দেওয়া হয় কিনা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান