Monday, August 17, 2026
বাড়ি রাজ্য ফের মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করার চেষ্টা টেট পরীক্ষার্থীদের

ফের মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করার চেষ্টা টেট পরীক্ষার্থীদের

ফের মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করার চেষ্টা টেট পরীক্ষার্থীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট :  পরীক্ষায় পাশ করতেই আন্দোলন করে সরকারকে কাবু করা রাজ্যে টেট উত্তীর্ণদের ট্র্যাডিশন হয়ে গেছে। প্রতিবছর আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে জব্দ করে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে চায়। ব্যতিক্রমী নয় এই বছর। সকলকে একসাথে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্দেশ্যে ডেপুটেশন এসটিজিটি উত্তীর্ণদের। সোমবার তারা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা হয়। তুলসীবতি স্কুলের সামনে যাওয়ার পর পুলিশ তাদের রাস্তা আটক করে দেয়।

পরবর্তী সময় তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডিসিএম-এর হাতে স্মারক লিপি তুলে দেয়। এসটিজিটি উত্তীর্ণরা জানায় তারা ২০২৫ সালে এসটিজিটি পাশ করেছে। তারা প্রায় তিন হাজার যুবক যুবতী পাশ করেছে। সরকার মাত্র ১৭০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তাই তাদের দাবি তারা যারাই পাশ করেছে, সকলকে এক সাথে নিয়োগ করতে হবে। উল্লেখ্য, এভাবে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার সিদ্ধান্ত আগামী দিন নিরাপত্তা নিয়ে চিন্তায় ফেলতে পারে। তবে কিছুদিন পরপর এভাবে মুখ্যমন্ত্রী বাস ভবন ঘেরাও করার জন্য যে প্রচেষ্টা চলছে তার পেছনে কোনরকম উস্কানি রয়েছে কিনা সেটাও প্রশাসনকে খতিয়ে দেখা প্রয়োজন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha